News Flash

Image

মাইবাঙে উদ্ধার ড্রাগস, গ্রেফতার দুই

হাফলং (অসম), ৫ জুলাই (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের তীব্ৰ অভিযান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাচারকারী সহ ড্রাগস উদ্ধার করতে সক্ষম হচ্ছে। মঙ্গলবার বিকেলে ডিমা হাসাও জেলার মাইবাং মহকুমায় অভিযান চালিয়ে ড্রাগস সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার মাইবাঙের জনৈক পুলিশ আধিকারিক এ খবর দিয়ে জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকাল বিকালে লংকা থেকে মাইবাঙের দিকে আগত এএস ০৮ সি ২২২৬ নম্বরের একটি বাস আসছিল। ২৭ নম্বর জাতীয় সড়কের মাইবাং জিরো পয়েন্টে পুলিশ ওই বাসের গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে বমাল উইলসন কেম্প্রাই (২১) ও রাহুল থাওসেন (২০) নামের দুই ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করেছে।

পুলিশের আধিকারিকটি জানান, ধৃত দুই যুবকের বাড়ি মাইবাং শহরে। ওই দুই যুবকের কাছ থেকে পুলিশ ৭.৬০ গ্রাম হেরোইন, সিরিঞ্জ ও ম্যাটেল স্মোকিং পাইপ উদ্ধার করেছে। ধৃত দুই যুবককে আজ বুধবার হাফলঙে বিচারবিভাগীয় আদালতে হাজির করা হলে আদালত এদের জেল হাজতে পাঠিয়েছে।

Releated Posts

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top