News Flash

  • Home
  • প্রধান খবর
  • দু’দিনের সফরে ৪-রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৭ ও ৮ জুলাই রয়েছে নানা কর্মসূচি
Image

দু’দিনের সফরে ৪-রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৭ ও ৮ জুলাই রয়েছে নানা কর্মসূচি

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): দু’দিনের সফরে ৪-রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৭ ও ৮ জুলাই ছত্তিশগড়, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা ও রাজস্থানে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এই ৪-রাজ্যে নানা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। দু’দিনের এই সফরে প্রধানমন্ত্রী প্রায় ৫০ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

ছত্তিশগড় থেকে শুরু হবে সফর. প্রথম দিন ছত্তিশগড়ের রায়পুরে প্রায় ৬,৪০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প-সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। একই দিনে, তিনি উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে দু’টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। বারাণসীতে তিনি একটি জনসভায় যোগ দেবেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

পরবর্তী দিন, ৮ জুলাই জাতীয় মহাসড়ক-প্রকল্প সহ তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে প্রায় ৬,১০০ কোটি টাকা মূল্যের বেশ কয়েকটি পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে, তিনি রাজস্থানের বিকানেরে ২৪,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মোদী সেখানে একটি নতুন ৩০ শয্যা বিশিষ্ট কর্মচারীদের রাজ্য বীমা কর্পোরেশন হাসপাতাল উৎসর্গ করবেন

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top