News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি-সহ দেশজুড়ে ঊর্ধ্বমুখী সবজির দাম, অর্ধেক দামে টমেটো বিক্রি করছে তামিলনাড়ু সরকার
Image

দিল্লি-সহ দেশজুড়ে ঊর্ধ্বমুখী সবজির দাম, অর্ধেক দামে টমেটো বিক্রি করছে তামিলনাড়ু সরকার

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): দিল্লি-সহ গোটা দেশজুড়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে সবজির। টমেটো থেকে পটল, ক্যাপসিকাম থেকে লঙ্কা-সবকিছুরই দাম অত্যধিক বেশি। ঝাড়খণ্ডে পেট্রোলের থেকে টমোটোর দাম বেশি বলছেন ক্রেতারা। দিল্লিতেও বেড়েছে সবজির দাম, দিল্লির সফল স্টোরে টমেটোর দাম কেজি প্রতি ১২৯ টাকা। ক্রেতারা বলছেন, সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে, আমরা টমেটো খাওয়া বন্ধ করে দিয়েছি। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২৯ টাকায়। সরকারকে এ বিষয়ে ভাবতে হবে।

উত্তর প্রদেশের মোরাদাবাদে বুধবার প্রতি কেজি ১৫০ টাকায় বিক্রি হয়েছে টমেটো। ক্রেতারা বলছেন, সবজির দাম অনেক বেড়েছে। টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকায়। মূল্যবৃদ্ধির কারণে ক্রেতারা চরম সমস্যায় পড়েছেন। সরকারকে হস্তক্ষেপ করে সবজির দাম নিয়মিত করার অনুরোধ করেছেন অনেক ক্রেতারা। এই মূল্যবৃদ্ধির মধ্যেই অল্প দামে টমেটো বিক্রি করছে তামিলনাড়ু সরকার। এদিন সকালে চেন্নাইয়ের টি নগরের পন্ডি বাজারে দেখা যায়, রেশনের দোকানে প্রতি কেজি ৬০ টাকা ভর্তুকি হারে টমেটো বিক্রি শুরু হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে খুশি ক্রেতারা। এক ক্রেতা বলেছেন, বুধবার থেকে রেশনের দোকানে টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। বাজারে এটি ১০০-১৩০ টাকা প্রতি কেজিতে পাওয়া যাচ্ছে। আমরা খুশি যে সরকার অর্ধেক দামে বিক্রি শুরু করেছে। এই ভালো উদ্যোগের জন্য আমরা আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top