News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচনে পুলিশ ভাল ভাবে কাজ করবে,’’ আশ্বাস পুলিশের ডিজি-র
Image

নির্বাচনে পুলিশ ভাল ভাবে কাজ করবে,’’ আশ্বাস পুলিশের ডিজি-র


কলকাতা, ৪ জুলাই (হি স)। ‘‘আপনাদের নিশ্চিত করে বলছি, নির্বাচনে পুলিশ ভাল ভাবে কাজ করবে।’’ মঙ্গলবার তিন রাজ্যের পুলিশ-প্রধানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি মনোজ মালবীয়।

পঞ্চায়েত ভোটে প্রতিবেশী রাজ্য থেকে অস্ত্র আমদানি রোখার বিষয়েও মঙ্গলবারের সমন্বয় বৈঠকে আলোচনা হয়। মনোজবাবু জানিয়েছেন, বিহার বা ঝাড়খণ্ড থেকে যাতে অস্ত্র এ রাজ্যে না ঢোকে, তাই বাংলার সীমানায় নাকা চেকিং শুরু হবে।

বিহারের ডিজি আরএস ভাট্টি জানিয়েছেন, শুধু মুঙ্গের থেকেই বেআইনি অস্ত্র উদ্ধার হয় না। এখন আগের থেকে অনেক বেশি বেআইনি অস্ত্র উদ্ধার হচ্ছে। সাইবার অপরাধ দমনের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অভিযোগের সুরে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি মালবীয় বলেন, নির্বাচন ছাড়া এমনিও রাজ্যে কিছু ঘটনা হয়েই থাকে। নির্বাচনের পর তিনি সংবাদমাধ্যমকে জানাবেন, এ রাজ্যে হিংসার পরিসংখ্যান বেড়েছে নাকি কমেছে।

মনোজবাবু দু’-তিনটে হিংসার ঘটনার কথা মেনে নিয়ে জানান, উপর মহল থেকে তা নিয়ন্ত্রণের নির্দেশ রয়েছে। তাঁর কথায়, ‘‘দু-তিনটে ঘটনা হচ্ছে, যেখানে পুলিশ দ্রুত পদক্ষেপ করেছে। উপর থেকে নির্দেশও রয়েছে যে, কোনও এ ধরনের ঘটনা হলে তাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। এমন কোনও ঘটনা হয়নি, যা আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি। পুলিশ নিজেদের কাজ করছে।’’

এর আগে শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’ কর্মসূচির শেষ দিনে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে গিয়েছিলেন মমতা। নামখানার ওই জনসভায় মমতা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসাবে নন, তৃণমূলের নেত্রী হিসাবে তিনি বক্তব্য রাখতে এসেছেন। তার পরই পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘‘২ লক্ষ ৩১ হাজার মনোনয়ন জমা পড়েছে। এত শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে কখনও হয়নি।’’

বাম আমলের ‘অশান্তি’র প্রসঙ্গও টেনে এনেছিলেন মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘‘২০০৩ সালে ৭০ জন মারা গিয়েছিলেন। ২০০৮ সালে মারা গিয়েছিলেন ৩৬ জন।’’

Releated Posts

কৃষকরাই দেশের সমৃদ্ধির ভিত্তি, নয়ডা বিমানবন্দরের জন্য জমি দেওয়া কৃষকদের ধন্যবাদ যোগীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর (এনআইএ) নির্মাণের জন্য জমি প্রদানকারী কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন উত্তরপ্রদেশের…

ByByNews Desk Jun 15, 2026

ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির নতুন সুযোগ তৈরি করছে: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে এগিয়ে চলা ভারতের জন্য ফ্রান্সের সঙ্গে অংশীদারিত্ব যৌথ উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 15, 2026

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top