News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আগামী ২২ সেপ্টেম্বর থেকে উমরাসোয় ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়নের চার দিবসীয় ৪৭-তম সাধারণ অধিবেশন
Image

আগামী ২২ সেপ্টেম্বর থেকে উমরাসোয় ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়নের চার দিবসীয় ৪৭-তম সাধারণ অধিবেশন


হাফলং (অসম), ৪ জুলাই (হি.স.) : ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়নের ৪৭-তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হতে চলছে ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের উমরাংসোয় গরমপানি স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়নের সাধারণ অধিবেশন। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আজ মঙ্গলবার হাফলঙে ডিমাসা স্টুডেন্টস্ ইউনিয়নের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্যুৎ নাইডিং জানিয়েছেন, ইউনিয়নের ৪৭-তম সাধারণ অধিবেশন উপলক্ষ্যে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রমিত সেংইয়ং বলেন, আগামী ২২ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের ৪৭-তম সাধারণ অধিবেশনে তৃতীয় দিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রকাশ্য অধিবেশন। প্রমিত বলেন, এই অধিবেশনে রাজ্যের বেশ কয়েকজন নেতা ও মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর প্রধান সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। তাছাড়া ছাত্র সংগঠনের ৪৭-তম সাধারণ অধিবেশনে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের বিভিন্ন শাখা সমিতি ও অসমের ডিমাসা অধ্যুষিত এলাকার ডিমাসা জনগোষ্ঠীর মানুষ উপস্থিত থাকবেন। তিনি বলেন, ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসে ডিমাসা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে।

এদিকে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের ৪৭-তম সাধারণ অধিবেশনকে সফল করতে সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছেন ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের নেতৃবৃন্দ। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের ৪৭-তম সাধারণ অধিবেশন উপলক্ষ্যে গঠিত অভ্যর্থনা কমিটির জয়বাজ ওয়ারিশা সহ অন্যান্য পদাধিকারী ও সদস্যরা।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top