News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে জেলা শাসককে ডেপুটেশন এসএফআই’র
Image

কৈলাসহরে জেলা শাসককে ডেপুটেশন এসএফআই’র

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৪ এপ্রিল৷৷ পলিটেকনিক কলেজ স্থাপন  সহ ১৮ দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশান  প্রধান করল ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটি৷ গতকাল ঊনকোটি জেলাশাসককের SFI TRIPURAসাথে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে দাবি সনদ  তুলেছেন সংগঠনের নেতৃত্বরা৷  দাবিগুলি অতি সত্ত্বর পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন বলে জেলাশাসক অফিসে সংগটনের নেতা সঞ্জয় অধিকারী জানিয়েছেন৷ জেলাশাসক প্রতিটি দাবির  যৌক্তিকতা স্বীকার করেন এবং দাবি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য  যা যা করার তা করবেন বলে প্রতিনিধি দলকে জানায়৷  উল্লেখযোগ্য  দাবি হল কৈলাসহরে একটি পলিটেকনিক কলেজ স্থাপন, একটি হোমিওপ্যাথিক কলেজ স্থাপন, বিএড অতি সত্ত্বর স্থাপন করা৷ কৈলাসহর কেন্দ্রের সাথে শহরতলীর সুষ্ঠ   যোগাযোগ ব্যবস্থা সাথে বাবুরবাজার, ডলুগাঁও, শিঙ্গির বিল, জলাই সহ অন্যান্য স্থানে টাউন বাস চালু করা৷ কৈলাসহর বিমানবন্দর অত্যাধুনিকভাবে পুনরায় চালু করা৷ ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয়  কমিটি কৈলাসহরবাসীর সাথে এই দাবি তুলেছেন ৷ দাবিগুলির প্রতিলিপি রাজ্যের শিক্ষামন্ত্রীর  নজরে নিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়৷

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top