News Flash

  • Home
  • দিনের খবর
  • আইএসএফ ও তৃণমূলের ব্যাপক সংঘর্ষ, এলাকায় বোমাবাজি, উতপ্ত কুলপির হটুগঞ্জ এলাকা
Image

আইএসএফ ও তৃণমূলের ব্যাপক সংঘর্ষ, এলাকায় বোমাবাজি, উতপ্ত কুলপির হটুগঞ্জ এলাকা

কুলপি, ৪ জুলাই (হি. স.) হাতে মাত্র আর তিনটি দিন, আগামি শনিবার রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের আগে কার্যত সোমবার রাত থেকেই দক্ষিণ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক বিরোধী সংঘর্ষে একের পর এক বোমাবাজি ও গুলি চলার ঘটনা ঘটছে। এবার মঙ্গলবার সকালে আইএসএফ ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এলাকায়। আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তবে এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী গুরুতর জখম হয়েছেন। এলাকা থেকে অনেকগুলি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইএসএফ কর্মীদের অভিযোগ, এদিন তাঁরা যখন হটুগঞ্জ বাজারে বসেছিলেন, আচমকাই সেখানে তৃণমূলের লোকেরা এসে তাঁদেরকে গালিগালাজ করে। প্রতিবাদ করলে তাঁরা আইএসএফ কর্মীদের উপর চড়াও। ঘটনায় বেশ কয়েকজন আইএফ কর্মী গুরুতর জখম হয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top