News Flash

  • Home
  • দিনের খবর
  • অশান্ত বাসন্তীতে ফের চলল গুলি; গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি
Image

অশান্ত বাসন্তীতে ফের চলল গুলি; গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

বাসন্তী, ৪ জুলাই (হি.স.): রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস ভোট-সন্ত্রাস কবলিত বাসন্তী থেকে ফিরে যেতে না যেতেই ফের বাসন্তীতে চলল গুলি। গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খগেন খুটিয়া নামে বছর পঞ্চান্নর ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গির কাছে। এই ঘটনায় অভিযোগের আঙুল বিজেপির দিকে। স্থানীয় সুত্রের খবর, খগেন-সহ অন্যান্য তৃণমূল কর্মীরা ওই এলাকায় ভোটের কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় মোটর বাইকে চেপে দুষ্কৃতীরা এসে গুলি চালায়। পায়ে গুলি লাগে ওই তৃণমূল কর্মীর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় মানুষরা। ঘটনার খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top