News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১ কোটি ৪০ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক, পলাতক লরি চালক, গ্রেপ্তার সহচালক
Image

১ কোটি ৪০ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক, পলাতক লরি চালক, গ্রেপ্তার সহচালক

আগরতলা, ৩ জুলাই(হি.স) : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে আবারো বড়সড় সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ।আমবাসা কাঠালবাড়ী মগপাড়া নাকা পয়েন্টে সিমেন্ট বোঝাই করা গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯৮ প্যাকেটে মোট ১৯  হাজার ৫৭৫টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক। সাথে গাড়ির সহ চালককে আটক করা হয়েছে। কিন্তু গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।বাজেয়াপ্ত ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। 

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে আমবাসা কাঠালবাড়ী মগপাড়া নাকা পয়েন্টে আগরতলাগামী এএস০১কিউসি৩২৬৮ নম্বরের ১২ চাকার সিমেন্ট বোঝাই লরি আটক করে পুলিশ।গাড়িতে তল্লাশি চালিয়ে ১৯৮ প্যাকেট ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ১৯৮ প্যাকেটে মোট উনিশ হাজার পাঁচশো পঁচাত্তরটি ফেন্সিডিলের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে, গাড়ির সহচালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ধৃত সহচালকের নাম মিন্টু দাস। বাজেয়াপ্ত ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: উন্নয়নের সুফল যাতে সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে পৌঁছায়, সেটিই সরকারের মূল লক্ষ্য।…

ByByReshmi Debnath Aug 13, 2026

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026

তিরঙ্গা শুধু কাপড়ের টুকরো নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ ও স্বপ্ন: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১৩ আগস্ট: তিরঙ্গা শুধু একটি কাপড়ের টুকরো নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ,…

ByByReshmi Debnath Aug 13, 2026

নেশার কারবার রুখতে এবার কড়া পদক্ষেপ, চার এলাকায় বাড়ছে পুলিশের নজরদারি

আগরতলা, ১৩ আগস্ট: নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা কারবারের মূল হোতাদের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপের বার্তা দিল…

ByByTaniya Chakraborty Aug 13, 2026
Scroll to Top