News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে জেলা শাসকের অফিস ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ
Image

ধর্মনগরে জেলা শাসকের অফিস ভবন নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ ধর্মনগর জেলাশাসক অফিসের ভবন নির্মাণ এবং গোল্ডেন ভ্যালি সুকল ভবন নির্মাণে নিম্নমানের রড ব্যবহার করার গুরুত্বর অভিযোগ উঠেছে৷  ধর্মনগরের বটরসি এলাকায়   প্রায় ২৪ কোটি টাকা ব্যায়ে জেলা শাসকের অফিসের জন্য যে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে তাতে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে৷ ভবন নির্মাণে যে রড ব্যবহার করা হচ্ছে তাতে  নিন্ম মনের রড লাগানো হচ্ছে৷  জানা যায়, সরকারী বড় বড় ভবন নির্মাণে যে রড ব্যবহারের করার কথা  সেই ধরনের রড ব্যবহার করা হচ্ছে না জেলাশাসকের অফিস নির্মাণের ক্ষেত্রে৷  পাশেই রয়েছে ধর্মনগরের গোল্ডেন ভ্যালী সুকল৷৷নতুন ভবন নির্মাণ করা হচ্ছে৷৷সেই বিল্ডিং নির্মাণেও নিম্নমানের রড ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ৷ জানা যায় এই ভবন নির্মাণের কাজ পান আগরতলার সঞ্জিব রায় নামে এক ঠিকাদার৷ তিনি আগরতলা ও ধর্মনগরের দুইজন সাব ঠিকাদারকে এই কাজ সমজে দিয়ে নতুন ভবন নির্মাণের কাজ করাচ্ছেন৷ বর্তমানে তাদের তত্ত্বাবধানে এই কাজ চলছে৷ তারা হলেন আগরতলার সুমন দত্ত ও ধর্মনগরের মাতাব উদ্দিন৷ অভিযোগ মাতাব উদ্দিনের একটি রডের দোকান রয়েছে বটরসী এলাকায়৷   সেখান থেকে এই  নিম্নমানের রড এনে ভবন নির্মাণ করা হচ্ছে৷ দাবি উঠছে এই ভবন নির্মাণে কোন প্রকার ঘোটালা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে  জনসাধারণের৷ দাবি উঠছে এই ভবন নির্মাণের জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছে তা খতিয়ে দেখা হোক৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top