News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিয়োগ দুর্নীতি মামলায় ফের বুধবার তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি
Image

নিয়োগ দুর্নীতি মামলায় ফের বুধবার তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি

কলকাতা, ১ জুলাই (হি. স.) : শুক্রবার প্রায় ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি। আগামী বুধবার অর্থাৎ ৫ জুলাই তলব করা হয়েছে তাঁকে।

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সম্পত্তির বিষয়ে তদন্ত করতে গিয়েই অভিনেত্রী সায়নী ঘোষের নাম সামনে আসে। অভিযোগ ওঠে, কুন্তল ঘোষ তাঁকে কলকাতার একটি বহুতল আবাসনে ফ্ল্যাট ও গাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। তার বদলে কোনও টাকা লেনদেন হয়েছিল কিনা, ইডি তা জানার চেষ্টা করে। আর তার জেরে গত মঙ্গলবার সায়নী ঘোষের কাছে ইডি’র প্রথম নোটিস পৌঁছয়। তারপর থেকে আর সায়নী ‘বেপাত্তা’ হয়ে গিয়েছেন বলেই দাবি করে বিরোধীরা। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার সকাল ১১টা ২২ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন সায়নী। বেশ হাসিমুখে ইডি দফতরে ঢুকতেও দেখা যায় তাঁকে। টানা ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ ইডি দফতর থেকে বের হন সায়নী।

তিনি বলেন, “১০০ শতাংশ সহযোগিতা করেছি। আশা করি তাঁরা সন্তুষ্ট। আজ ১১ ঘণ্টা ছিলাম। তদন্তের স্বার্থে দরকারে ২৪ ঘণ্টা থাকতে হলে থাকব।” তৃণমূল যুব নেত্রী আরও বলেন, “আজ প্রাথমিক কিছু নথি নিয়ে ইডি ডেকেছিল। আরও কিছু নথির ডিটেল আনতে বলা হয়েছে। এর মধ্যে আবার তলব করা হবে। আমাকে আরও একবার আসতে হবে। প্রয়োজনে একশোবার আসব।” সেই মতো আগামী ৫ জুলাই সায়নীকে দ্বিতীয়বার তলব করেছে ইডি। ভোটের আগে সিজিও কমপ্লেক্সে সায়নী হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার।-হিন্দুস্থান সমাচার/ কাকলি

Releated Posts

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ৭২ ঘণ্টার উদ্ধার তৎপরতা, মৃতদেহ শনাক্তকরণে লেগেছিল প্রায় তিন সপ্তাহ

আহমেদাবাদ, ১২ জুন (আইএএনএস) : আহমেদাবাদের ভয়াবহ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার প্রথম বর্ষপূর্তিতে সেই দুঃসহ দিনের স্মৃতি তুলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে আজ উচ্চপর্যায়ের বৈঠক, পর্যালোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top