News Flash

  • Home
  • খেলা
  • বিশাল জয় ছিনিয়ে সেমিফাইনালে নর্থ জোন, এখন শুধু সময়ের অপেক্ষায়
Image

বিশাল জয় ছিনিয়ে সেমিফাইনালে নর্থ জোন, এখন শুধু সময়ের অপেক্ষায়

নর্থ জোন: ৫৪০/৮(ডি.), ২৫৯/৬(ডি.)

নর্থ ইস্ট জোন: ১৩৪, ৫৮/৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। বিশাল রানে জয় ছিনিয়ে নর্থ জোন দলীপ ট্রফির সেমিফাইনালে পৌঁছুচ্ছে। গো-হারা হারের সম্মুখীন নর্থইস্ট জোন। পুরো বিষয়টাই এখন শুধু সময়ের অপেক্ষায়। নর্থইস্ট শিবিরে এখনও সাত উইকেট বর্তমান। তবে জয়ের জন্য তাদের আরও প্রয়োজন ৬০৮ রানের। খেলার বাকি আগামীকাল পুরো দিন। অনিশ্চয়তার খেলা ক্রিকেট হলেও নর্থইস্ট জোনের পক্ষে জয় একেবারেই অসম্ভব। প্রথম ইনিংসে নর্থ জোন ৫৪০ রান সংগ্রহ করে আট উইকেটে ইনিংস ঘোষণা করার পরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে আরও রান সংগ্রহের ইচ্ছা তারা দমাতে পারেনি আসলে সেমিফাইনালে সাউথ জোনের বিরুদ্ধে তাদের খেলতে হবে বলে ব্যাটিং প্র্যাকটিসটাও জরুরী ছিল। নর্থইস্ট জোনের প্রথম ইনিংস ১৩৪ রানে ফুরিয়ে গেলেও নর্থ জোন তাদের ফলোয়নে খেলতে বাধ্য করেনি। ‌অনেকটা সময় রয়েছে বলে ব্যাটিং প্রাকটিসের পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও নর্থ জোনের বোলাররা মূলতঃ নর্থইস্ট জোনের বেটার্সদের চাপে রাখতে সক্ষম হয়েছে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে নর্থইস্ট জোন ১৮ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেছে। আগামীকাল ম্যাচের শেষ দিনে নর্থ জোনের বোলাররা হয়তো প্রথম বেলাতেই নর্থইস্ট জোনের ব্যাটসম্যানদের প্যাভেলিয়নের পথ দেখাবে। কার্যত বিশাল রানের ব্যবধানে জয় ছিনিয়ে সেমিফাইনাল ম্যাচের প্রস্তুতি শুরু করে দিতে পারবে বলে অনুমান। প্রথম ইনিংসে নর্থ জোনের ওপেনার ধ্রুব শূড়ের ১৩৫ রান, নিশান্ত সিঁধুর ১৫০ রান, হর্ষিত  রানার অপরাজিত ১২২ রান যেমন উল্লেখযোগ্য, তেমনি দ্বিতীয় ইনিংসে প্রবসিমরান সিং, অঙ্কিত কুমার ও অধিনায়ক যাদবের দ্রুত অর্ধশতকও উল্লেখ করার মতো।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top