News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুজয়কৃষ্ণ ভদ্রের প্যারোলের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট
Image

সুজয়কৃষ্ণ ভদ্রের প্যারোলের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৩০ জুন (হি. স.) : শর্তসাপেক্ষে প্যারোলের মেয়াদ বাড়ল ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র’র। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দেন। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ১৬ জুলাই পর্যন্ত তিনি প্যারোলে থাকতে পারবেন। ১৭ জুলাই তাঁকে প্রেসিডেন্সি কারা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

শর্তসাপেক্ষে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর প্যারোলের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট। স্ত্রীর মৃত্যুতে জামিনের আবেদন করে এর আগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। সেই আবেদনেরও শুনানি হয়েছিল বিচারপতি ঘোষেরই এজলাসে। তবে জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন তিনি। এরপরই জেল কর্তৃপক্ষ প্যারোলে তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেয়। তার সময়সীমা ছিল ৩ দিন। শুক্রবার তার মেয়াদ শেষ হওয়ার কথা। এরইমধ্যে হাইকোর্ট প্যারোলের সময়সীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে। ১৬ জুলাই পর্যন্ত প্যারোলে থাকতে পারবেন তিনি।

তবে বেশ কয়েকটি শর্তের ভিত্তিতে এই সুযোগ তিনি পাবেন। ১৭ জুলাই তাঁকে যথারীতি প্রেসিডেন্সি কারা কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। সুজয়কৃষ্ণের সঙ্গে ২৪ ঘণ্টার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার ইডি অফিসার থাকবেন। ‌সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তাও থাকবে। স্ত্রীর পারলৌকিক কাজের জন্য সুজয়কৃষ্ণকে যদি বাড়ির বাইরে যেতে হয় তা হলে তা বাড়ি থেকে ১০ কিলোমিটারের মধ্যে হতে হবে।

অর্থাৎ স্ত্রীর কাজের জন্য তিনি যদি কোনও মন্দির বা অন্য কোথাও যেতে চান, বাড়ি থেকে দূরত্ব হতে হবে ১০ কিলোমিটার। সেখানে যাওয়ার ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে ইডিকে। যে সময় তিনি প্যারোলে থাকছেন, সর্বক্ষণের গতিবিধি থাকবে নজরদারিতে। কখন তিনি কী করছেন, কার সঙ্গে কথা হচ্ছে সবটাই নজরে থাকবে। এমনকী রেজিস্টারও রাখতে হবে আধিকারিকদের সঙ্গে। তাতেই লেখা থাকবে পুঙ্খানুপুঙ্খ। একইসঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ির সামনে কোনওরকম ভিড় করা যাবে না বলেও নির্দেশ হাইকোর্টের।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। গত ২৬ জুন রাতে হার্ট অ্যাটাকে প্রয়াত হন সুজয়কৃষ্ণের স্ত্রী বাণী ভদ্র। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ইডির হাতে ধৃত। জেল হেফাজত হয়েছে তাঁর। তবে স্ত্রীর মৃত্যুর পর শেষকৃত্যে যোগ দিতে চেয়ে আবেদন জানান। জামিন চেয়েছিলেন তিনি। তবে তা নামঞ্জুর হয়। পরবর্তীতে প্যারোলে জেল থেকে বেরোনোর অনুমতি পান তিনি।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top