News Flash

  • Home
  • দিনের খবর
  • সবার সুখ শান্তির জন্য দোয়া চাইলাম, নমাজ শেষে বললেন ফিরহাদ হাকিম
Image

সবার সুখ শান্তির জন্য দোয়া চাইলাম, নমাজ শেষে বললেন ফিরহাদ হাকিম

কলকাতা, ২৯ জুন (হি. স.) : “সবার সুখ শান্তির জন্য দোয়া চাইলাম।” বৃহস্পতিবার ঈদের নামাজ শেষে এমনটাই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম।

ইদ উপলক্ষে বৃহস্পতিবার মসজিদে নমাজ পড়েন ফিরহাদ। বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সবার সুখ শান্তির জন্য দোয়া চাইলাম।” ভোট প্রসঙ্গে তিনি বলেন, “প্রার্থনা করলাম, যাতে শান্তিতে ভোট হয়। মানুষ যাঁকে মনে করবে, তাঁকেই ভোট দিয়ে দায়িত্বে আনবে। এর মধ্যে হানাহানি বা রেষারেষির কোনও জায়গা নেই। আমাকে যোগ্য মনে করলে, আমাকে দায়িত্ব দেবে। আপনাকে যোগ্য মনে করলে, আপনাকে দায়িত্ব দেবে। রাজনীতিতে আমি আমার কথা বলব, আপনি আপনার কথা বলবেন। মানুষ বুঝে নেবে কাকে সমর্থন করবে।”

ফিরহাদের আর্জি, বাংলার মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। তিনি বলেন, “২০১১ ও ২০১৬ তে কেন্দ্রীয় বাহিনী মুড়ে ভোট হলেও যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে মানুষ ছিল, এবারেও তাই থাকবে।” তৃণমূল মানুষের ওপর ভরসা করে বলে মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত, মনোনয়ন পর্ব থেকেই বাংলায় তৈরি হয়েছে অশান্তির আবহ। মারামারি, গুলি চালনা, রক্তপাতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালতও। এই পরিস্থিতিতে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মতে, মানুষ যাঁকে যোগ্য বলে মনে করবে, তাঁকেই সমর্থন করবে। এর জন্য হানাহানি বা রেষারেষির কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি। তৃণমূলের জয়ের জন্য সংগঠনের ওপরেই আস্থা রাখছেন তিনি।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top