News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের উন্নয়নে একসঙ্গে কাজ করাই হবে অগ্রাধিকার : টি এস সিং দেও
Image

ছত্তিশগড়ের উন্নয়নে একসঙ্গে কাজ করাই হবে অগ্রাধিকার : টি এস সিং দেও

রায়পুর, ২৯ জুন (হি.স.): ছত্তিশগড়ের উন্নয়নে একসঙ্গে কাজ করাই যে হবে তাঁর অগ্রাধিকার, তা জানিয়ে দিলেন নতুন নিযুক্ত উপ-মুখ্যমন্ত্রী টি এস সিং দেও। বৃহস্পতিবার সকালে রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টি এস সিং দেও বলেছেন, “ছত্তিশগড়ের উন্নয়নে একসঙ্গে কাজ করাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা পালন করব। মুখ্যমন্ত্রী হলেন ভূপেশ বাঘেল, আমরা শুধুমাত্র বর্তমান মুখ্যমন্ত্রীর মুখেই লড়াই করব, আমরা সবাই একসঙ্গে কাজ করব।” একইসঙ্গে দেও জানিয়েছেন, “এখনও পর্যন্ত আমাকে কোনও নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়নি।” উল্লেখ্য, ছত্তিশগড়ে বিধানসভা ভোটের বাকি আর মাস ছয়েক। তার আগে সে রাজ্যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে সক্রিয় হতে হয়েছে কংগ্রেস হাইকমান্ডকে। ছত্তিশগড়ের নতুন উপ-মুখ্যমন্ত্রী হিসাবে ত্রিভুবনেশ্বর শরণ (টিএস) সিং দেওকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উপ-মুখ্যমন্ত্রী দেও এদিন আরও বলেছেন, “আমরা একসঙ্গে কাজ করেছিলাম এবং তা চালিয়ে যাব।”

Releated Posts

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top