News Flash

  • Home
  • খেলা
  • দলীপ ট্রফি : নর্থইস্ট জোনকে চাপে রেখে সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে নর্থ জোন
Image

দলীপ ট্রফি : নর্থইস্ট জোনকে চাপে রেখে সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে নর্থ জোন

নর্থ জোন: ৩০৬/৬(৮৭)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।। দারুন ওপেনিং। প্রথম ম্যাচেই সেঞ্চুরির অনবদ্য আনন্দ। নাইট ওয়াচম্যান এর ভূমিকায় নিশান্ত সিঁধুও শতক থেকে ২৪ রান দূরে। এক কথায় প্রথমদিনেই নর্থইস্ট জোনকে চাপে রেখে নর্থ জোন মূলতঃ সেমিফাইনালে খেলার ভিত্ পাকা করে নিয়েছে। দিনভর খেলে ৮৭ ওভার ব্যাট চালিয়ে ৩০৬ রান সংগ্রহ করার পরও অক্ষত অবস্থায় প্যাভেলিয়নে আরও চার উইকেট বিদ্যমান। দলীপ ট্রফির নর্থইস্ট জোন বনাম নর্থ জোনের ম্যাচ চলছে, বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ক্রীড়া সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনাল ম্যাচও বলা চলে। কেননা, এই ম্যাচে জয়ী হলেই সেমিফাইনালে খেলার ছাড়পত্র পাবে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে নর্থইস্ট জোন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নর্থ জোন সারাদিনে সাতাশি ওভার খেলে ছয় উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করে। ওপেনার ধ্রুব শূঢ়ের ১৩৫ রান এবং নিশান্ত সিঁধুর অপরাজিত ৭৬ রান উল্লেখযোগ্য‌। এছাড়া চোপড়ার ৩২ রান ও প্রভসিমরাম সিংয়ের একত্রিশ রান উল্লেখ করার মতো। পুলকিত নারাঙ্গ উইকেটে রয়েছেন ব্যক্তিগত ২৩ রানে। নর্থইস্ট জোনের কিশাণ সিং ও যতীন ফেইরোজাম দুটি করে এবং দিপু ও ইমলিয়াতি একটি করে উইকেট পেয়েছেন।

Releated Posts

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top