News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে এলাকাবাসী
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে এলাকাবাসী

কৈলাসহর(ত্রিপুরা), ২৮ জুন (হি.স.) : রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধে সামিল হয়েছেন কৈলাসহর পুর পরিষদের কাঁচেরঘাট এলাকার স্থানীয় মানুষ। রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। দীর্ঘ তিনমাস যাবৎ নেতাজী বিদ্যাপীঠ ইংরেজি মিডিয়াম স্কুলের সামনে রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে। তাই সমস্যার সমাধান না পেয়ে বুধবার সকালে সড়কে অবরোধে বসেন স্থানীয় মানুষ। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রসাশনের পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেছেন। প্রশাসন আশ্বাস দিয়েছে অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, কৈলাসহর পুর পরিষদের কাঁচেরঘাট এলাকার নেতাজী বিদ্যাপীঠ ইংরেজি মিডিয়াম স্কুলের সামনের রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। বিদ্যালয়ের সামনে গত তিন-চার মাস আগে বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছিল। বক্স কালভার্টটি আগের তুলনায় উঁচুতে নির্মাণ করা হয়েছিল। তাতে বৃষ্টির জলে বক্স কালভার্টের দুপাশের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এমনকি বক্স কালভার্টের দুপাশের রাস্তা এতটাই কর্দমাক্ত হয়েছে যে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। তাঁদের আরও অভিযোগ, এবিষয়ে একাধিকবার পূর্ত দপ্তরে মৌখিক ও লিখিত অভিযোগ করা হলে তারা জানিয়েছিল তিন দিনের মধ্যে রাস্তা সংস্কার করা হবে। কিন্তু দেখা গেছে, একমাস অতিক্রম হলেও তারা রাস্তা সংস্কারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তাই, জনগণ বাধ্য হয়ে  বুধবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মানুষ। তাঁদের দাবি,অতিসত্বর রাস্তা সংস্কার করা হোক। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে প্রসাশনের পদস্থ আধিকারিকরা ছুটে গেছেন। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং রাস্তা সংস্কার করা হবে তা প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের  ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top