News Flash

  • Home
  • দেশ
  • কোচবিহারে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে চলল গুলি, পুড়ল বাইক
Image

কোচবিহারে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে চলল গুলি, পুড়ল বাইক

শীতলকুচি , ২৮ জুন (হি. স.) : তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি ব্লকের ডাকঘরা ও নগর ডাকালীগঞ্জ বাজার। চলল গুলি। রাজনৈতিক সংঘর্ষে আহত কমপক্ষে দুই পক্ষের ৮ জন। গুরুতর জখম হন বিজেপির ৪ নং মন্ডল সভাপতি মানস বর্মন ও এক পঞ্চায়েত প্রার্থী। এই ঘটনায় ডাকঘরা বাজার এলাকায় এক তৃণমূল কর্মীর বাইক পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

বিজেপির শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মনের অভিযোগ, এদিন সকালে নগর ডাকালী গঞ্জ বাজারে মন্দিরে বিজেপির প্রার্থীরা পুজো দিয়ে প্রচার করে ফেরার সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হামলা করে। বিজেপির এক প্রার্থী সহ মন্ডল সভাপতি গুরুতর জখম হন। তাঁরা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাকঘরা বাজারে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তৃণমূল সমর্থকরা বলেও অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির ওপর হামলা ও গুলি চালনার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে আসেন শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা থমথমে।

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top