News Flash

Image

তিন দিনের মাথায় উদ্ধার করিমগঞ্জের ষষ্ঠীপুরের নিখোঁজ নবকিশোরের মৃতদেহ

রামকৃষ্ণনগর (অসম), ২৭ জুন (হি.স.). : উদ্ধার হয়েছে করিমগঞ্জের ষষ্ঠীপুরের নিখোঁজ নবকিশোর দাসের মৃতদেহ। আজ মঙ্গলবার দুপুরে শনবিলের ষষ্ঠীপুর এলাকায় তার লাশ ভেসে ওঠে। ভাসমান মৃতদেহ দেখে প্রত্যদর্শীরা খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশের দল নিয়ে ঘটনাস্থলে যান রামকৃষ্ণনগর সদর সার্কল অফিসার সতীশপ্ৰসাদ গুপ্তা। তাঁর উপস্থিতিতে পুলিশ নবকিশোরের মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা শনবিল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার থেকে নিখোঁজ ছিল নগেন্দ্রনগর পঞ্চায়েতের জনৈক নগেন্দ্র দাসের পুত্র নবকিশোর দাস। পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবারই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য শনবিলে নৌকাযুগে যাত্রা করেন নবকিশোর। কিন্তু এর পর আর বাড়ি ফেরেননি। রাত অবধি শ্বশুরবাড়ি না পৌঁছলে শুরু হয় খোঁজাখুঁজি। রবিবার গোটা রাত খুঁজে কোনও সন্ধান না পেয়ে দুশ্চিন্তা বাড়ে পরিবারে। সাহায্য চাওয়া হয় পুলিশ প্রশাসনের। পুলিশ এনডিআরএফ নিয়ে গত দুদিন শনবিলে তল্লাশি করে তাঁর নৌকা উদ্ধার হলেও সন্ধান মেলেনি নিখোঁজ নবকিশোরের। এরই মধ্যে আজ মঙ্গলবার তাঁর উদ্ধার করা হয় তাঁর ভাসমান মৃতদেহ।

তবে লাশের মুখে এবং মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাই তাঁর জলে পড়ে মৃত্যুর ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে ধারণা করলেও, কেউ কেউ একে পরিকল্পিত খুনের সন্দেহ করছেন। তবে এ সম্পর্কে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছু বলছে না পুলিশ।

Releated Posts

মণিপুরে ছয় জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি

ইম্ফল, ১৩ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ছয় সদস্যকে…

ByByNews Desk Aug 13, 2026

অসমে বন্যা: ৪৮.৫৫ লক্ষ কেজিরও বেশি চাল বিতরণ, জরুরি খাদ্য সরবরাহ অব্যাহত: হিমন্ত

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসমে চলতি বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে জরুরি খাদ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানালেন…

ByByNews Desk Aug 13, 2026

সীমারেখার ঊর্ধ্বে অসম-অরুণাচলের সম্পর্ক, আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর বার্তা হিমন্তের

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক রাজ্যের সীমানার ঊর্ধ্বে এবং দুই রাজ্য সরকার পারস্পরিক বোঝাপড়া…

ByByNews Desk Aug 13, 2026

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজিরাঙার চারপাশে ১০ কিমি পরিবেশগত সংবেদনশীল অঞ্চলই বহাল: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘ইকো-সেনসিটিভ জোন’ বা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল ঘোষণা না করা পর্যন্ত কাজিরাঙা…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top