News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার তিন
Image

পুলিশ কর্মীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেফতার তিন

ক্যানিং, ২৭ জুন (হি. স.) গত শুক্রবার রাতে ক্যানিংয়ের রায়বাঘিনী মোড় এলাকায় কলকাতা পুলিশের এক সার্জেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। নগদ ৫ হাজার টাকা সহ নানা দামী জিনিষপত্র চুরি করে অভিযুক্তরা। এ বিষয়ে রবিবার রাতে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের ঐ সার্জেন বিমল নাথ।

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম আজিজুল মালি, রাজিবুল লস্কর ও পঞ্চম মণ্ডল। সোমবার রাতে ক্যানিংয়ের রায়বাঘিনী মোড় এলাকা অভিযুক্তদেরকে গ্রেফতার করে। ধৃতদের মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয়েছে। বিমল বলেন, “ এর আগেও একবার বাড়িতে চুরি হয়েছিল। কাজের জন্য কলকাতায় থাকতে হয়। বাড়িতে বয়স্ক বাবা, মা থাকেন। সেই সুযোগে এই সব দুষ্কৃতিরা বাড়িতে ঢুকে চুরি করে।

Releated Posts

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top