News Flash

Image

ঈদের ছুটি বাতিল মিজোরামের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে

আইজল, ২৭ জুন (হি.স.) : মিজোরামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ঈদ-উদ-জোহার ছুটি বাতিল করেছে রাজ্যের জোরামথাঙ্গা সরকার।

আজ মঙ্গলবার রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের শীর্ষ আধিকারিক এক বিজ্ঞপ্তি জারি করে বলেছেন, আগামী ২৯ জুন অনুষ্ঠেয় ঈদ-উদ-জোহা উপলক্ষ্যে মিজোরামে অবস্থিত সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ছুটি বাতিল করা হয়েছে।

আজ জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের ২৫ অক্টোবরের এফ.২৩০১২/১/২০১৯-জিএডি নম্বরের বিজ্ঞপ্তিতে আংশিক পরিবর্তন করে এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-র ধারা ২৫-এর অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের হোম অ্যাফেয়ার্স নম্বর ২৫/২০/৫৬/পাব-ওয়ান (তারিখ ০৬.০৯.১৯৫৭)-এর ভিত্তিতে কর্তৃপক্ষ এতদ্বারা ২৯ জুন, ২০২৩ (ঈদ-উদ-জোহা) মিজোরাম রাজ্যের ভিতরে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির জন্য ছুটির দিন বলে বাতিল করা হয়েছে।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top