News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়গ্রামে ওঝার কাছে নিয়ে সময় নষ্ট! হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু সাপে কামড়ানো রোগী
Image

ঝাড়গ্রামে ওঝার কাছে নিয়ে সময় নষ্ট! হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু সাপে কামড়ানো রোগী

ঝাড়গ্রাম, ২৫ জুন (হি. স.): বিষাক্ত সাপে কামড় দেওয়ার পর হাসপাতালের পরিবর্তে ওঝার নিয়ে গিয়েছিল এক মহিলাকে। সেখানে তার শেষ রক্ষা হল না। অবশেষে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মহিলার। এহেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দহবাঁধ গ্রামে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম বিপাশা মাইতি (৫২)। রবিবার সকাল সাড়ে ৬ টা নাগাদ বাড়ির বাইরের উননে রান্না করছিলেন ওই মহিলা। সেই সময় পাতার মধ্যে জড়িয়ে থাকা সেই সাপের শরীরে হাত দেওয়ার পরেই বিপাশা মাইতিকে ছোবল মারে। বিষাক্ত সাপে ছোবল মারার পরেই ওই মহিলা অসুস্থ বোধ করেন। এরপর তাঁকে ওই গ্রামের এক ওঝার কাছে নিয়ে যায় তার পরিবারের লোকজনেরা। সেখানে বেশ কিছু সময় ধরে ওঝা তাক তুক করার পর ওই মহিলা যখন মৃত্যুর কোলে ঢোলে পড়েন তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। সেখান থেকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মহিলার। পরে ভাঙ্গগড় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে মৃতার ছেলে ঝন্টু মাইতি বলেন,” মাকে সাপে কামড়ানোর পর গ্রামের এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কিছু সময় রাখার পর ওঝা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।”

এবিষয়ে গোপীবল্লভপুরের সিআই মুকুল মিঁয়া বলেন, “সাপের ছোবল দেওয়ার পর পরিবারের ওঝার কাছে নিয়ে গিয়েছিল। সেখান থেকে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়েছে মহিলার। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।”

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top