News Flash

  • Home
  • দিনের খবর
  • শুভেন্দুর সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে মাওবাদী তকমা পাওয়া শিলাদিত্য
Image

শুভেন্দুর সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে মাওবাদী তকমা পাওয়া শিলাদিত্য

মেদিনীপুর, ২৫ জুন(হি.স.): বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘মাওবাদী’ তকমা পেয়ে জেল খাটা শিলাদিত্য চৌধুরী । রবিবার মেদিনীপুরের ভীমপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে মিছিল করছিলেন শুভেন্দু অধিকারী । সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে পড়া এক যাত্রীবোঝাই বাস থেকে শুভেন্দুকে দেখতে পেয়ে ডেকে তাঁর সঙ্গে কথা বলেন শিলাদিত্য । তাঁর বিরুদ্ধে এখনও চলা কেস নিয়ে সাহায্যও চান শিলাদিত্য

২০১২ সালের ৮ অগস্ট মুখ্যমন্ত্রীর জনসভায় যিনি সারের দাম নিয়ে প্রশ্ন করায় মাওবাদী তকমা জুটেছিল কপালে। সঙ্গে হাজতবাস, সামাজিক অপমান। সেই শিলাদিত্য এত বছর পর আবার জনসমক্ষে। এখন শিলাদিত্য চৌধুরী বাসের কন্ডাক্টর হিসাবে কাজ করেন। সঙ্গে চাষের কাজও চলে। রবিবার মেদিনীপুরের ভীমপুরে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থীদের সমর্থনে মিছিল করছিলেন। সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে পড়া এক যাত্রীবোঝাই বাসের জানালা থেকে উঁকি মারেন এক ব্যক্তি। ডাকেন ‘শুভেন্দুদা’কে। এরপর নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, “দাদা আমি শিলাদিত্য।” মিছিলের ভিড় থেকেই হাত বাড়িয়ে দেন শুভেন্দু, বাসের জানালা থেকে হাত বাড়ান শিলাদিত্যও।

শিলাদিত্য বলেন, পুরনো মামলা নিয়ে এদিন শুভেন্দুর সঙ্গে কথাও বলেছেন। তাঁর কথায়, “আজ বাস দাঁড়িয়েছিল। আমি তো বাসেই ছিলাম। শুভেন্দুবাবুর মিছিল যাচ্ছিল। আমিই নিজে বললাম দাদা আমি শিলাদিত্য। উনি হাত মেলালেন। ওই কেসটার ব্যাপারে কথা বললাম। তারপর তো মিছিল চলে গেল।”

তিনি আরও বলেন, “সারের দাম নিয়ে সরব হওয়ায় জেল খাটলাম, মামলা এখনও চলছে। এলাকার মানুষ যা উত্তর দেবেন সেটাই রায়। আমি তো চাইব এই সরকার যেন না থাকে পশ্চিমবাংলায়। যত কাজ হচ্ছে কেন্দ্র করছে, আর উনি বলছেন উনি করছেন। জল, রাস্তার সব টাকা কেন্দ্র থেকে আসে। বিনা পয়সায় চাল দিচ্ছে কেন্দ্র। মমতা বন্দ্য়োপাধ্যায় মানুষকে ভাঁওতা দিচ্ছে। মানুষের উপরই ছেড়ে দিলাম সবটা।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top