News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় ক্রিকেটে অমরেশের শতক শতদল সংঘের জয় অব্যাহত
Image

সোনামুড়ায় ক্রিকেটে অমরেশের শতক শতদল সংঘের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।। জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে কেমতলির শতদল সংঘ। খেলা সোনামুড়া সাব ডিভিশন সিনিয়র মিট ক্রিকেটে। গত ১৮ জুনের পরিত্যক্ত ম্যাচটি বাদ দিলে শতদল সংঘ টানা তিন ম্যাচে জয়ী হয়ে আপাতত ১০ দলীয় লীগ আসরে দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে। বৃষ্টিতে পরিত্যক্ত ওই ম্যাচ থেকে ১ পয়েন্ট এসেছে শতদলের পকেটে। আজ, রবিবার মেলাঘর গ্রাউন্ডে সোনামুড়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ ক্রিকেটের ১৭ তম ম্যাচে কেমতলী শতদল সংঘ ১৫৫ রানের বিশাল ব্যবধানে বেঙ্গল টাইগার দুর্গাপুরকে পরাজিত করেছে। সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে শতদল সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের ম্যাচে ৪৬.১ ওভার খেলে শতদল সংঘ দুর্দান্ত ৩৩৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে অমরেশ দাসের ১২০ রান এবং জাফর শরীফ মজুমদারের অপরাজিত ৬৪ রান উল্লেখযোগ্য। অমরেশ ৭৯ বল খেলে আটটি বাউন্ডারি ও নয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২০ সায়ন সংগ্রহ করে। বেঙ্গল টাইগার দুর্গাপুরের জয় পাল এবং কৃষ্ণ দেবনাথ দুজনেই তিনটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বেঙ্গল টাইগার দুর্গাপুর ৩২.৪ ওভার খেলে ১৭৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। বেঙ্গল টাইগার দুর্গাপুরের সাত্তার মিয়া সর্বাধিক ৯৬ রান পায়। ৭৭ বল খেলে সাত্তার দশটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি মেরে ৯৬ রান সংগ্রহ করলেও চার রানের জন্য শতরান হাত ছাড়া তার আফসোস থেকে যায়। শতদল সংঘের প্রান্তোষ দাস ৪২ রানে ৪টি উইকেট  পেয়েছে এবং প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও জিতে নিয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top