News Flash

  • Home
  • খেলা
  • মেলাঘরে ক্রিকেট, প্রস্তুতি ম্যাচে রান পেয়েও হতাশ অ্যাঞ্জেল
Image

মেলাঘরে ক্রিকেট, প্রস্তুতি ম্যাচে রান পেয়েও হতাশ অ্যাঞ্জেল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন।।প্রস্তুতি ম্যাচে নজর কাড়ছে অ্যাঞ্জেল পাল। দুটি প্রস্তুতি ম্যাচেই অ্যাঞ্জেলের ব্যাট ঝলসে উঠেছে। তবে দুর্ভাগ্য ওই প্রতিভাবান বালিকা ক্রিকেটারটির। বয়স কম থাকায় এবছর খেলতে পারবে না ত্রিপুরার হয়ে। বি সি সি আইয়ের নিয়মানুযায়ি অনূর্ধ্ব-‌১৫ জাতীয় আসরে খেলতে হলে ক্রিকেটারদের বয়স ১৩ বছরের উপর হতে হবে। ওই জায়গায় উদয়পুর মহকুমার ওই প্রতিভাবান ক্রিকেটার অ্যাঞ্জেলের বয়স মাত্র ১২। ফলে এবছর ত্রিপুরার হয়ে খেলার স্বপ্ন পূরণ হবে না অ্যাঞ্জেলের। এতে হতাশ অ্যাঞ্জেল। মেলাঘরের শহীদ কাজল ময়দানে পর পর দুদিন দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়। রবিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অ্যাঞ্জেল পালের দুরন্ত ব্যাটিংয়ে টিম ‘‌বি’ দল প্রথমে ব্যাট নিয়ে ১৭৭ রান‌ করে। দলের পক্ষে অনুষ্কা ৭২ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৭ এবং অ্যাঞ্জেল ৫৪ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৩ রান করে। জবাবে খেলতে নেমে টিম ‘‌এ’ ১৩২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শায়ন্তিকা ৮৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৪২ এবং অনুভা ৫১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রান করে। ‌টিম ‘‌বি’-‌র পক্ষে অ্যাঞ্জেল ১৮ রানে ৩ টি এবং তানিয়া ২০ রানে ৩ টি উইকেট দখল করে। এর আগে শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে টিম ‘‌এ’ প্রথমে ব্যাট নিয়ে ১৪২ রান করেছিলো। দল সর্বোচ্চ ৭৩ রান পেয়েছিলো অতিরিক্ত খাতে। জবাবে টিম ‘‌বি’ ৮ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অ্যাঞ্জেল পাল ৬৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪১ রান করেছিসো।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top