News Flash

  • Home
  • দিনের খবর
  • দাঁতনে শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী
Image

দাঁতনে শাসকদলের কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী

দাঁতন, ২৪ জুন (হি. স.) : পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আক্রান্ত বিজেপি প্রার্থী, তাঁর ছেলে ও স্বামী।শনিবার দুপুরে দাঁতন থানার কেশরম্ভাতে এই হামলার ঘটনা ঘটে। লাঠিপেটা করে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান।

তিনি দাবি করেন, পারিবারিক বিবাদের কারণে ঝামেলা হয়েছে । এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।

স্থানীয় সূত্রের খবর, এদিন বিজেপি প্রার্থী কাকলি পাত্র স্বামী ও ছেলেকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী তাঁদের উপর আক্রমণ করে। এমনকি বাঁশ, লাঠি দিয়ে মারধরও করা হয়। ছেলেকে সঙ্গে নিয়ে বাধা দিতে গেলে কাকলি হাতে চোট পান। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই বলে দাবি তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top