News Flash

  • Home
  • খেলা
  • আবারো জয় অধরা এনএসআরসিসি-র ড্র ম্যাচে পয়েন্টের ভাগ ওরিয়েন্টালের
Image

আবারো জয় অধরা এনএসআরসিসি-র ড্র ম্যাচে পয়েন্টের ভাগ ওরিয়েন্টালের

এনএসআরসিসি:১(রাজর্ষি)

ওরিয়েন্টাল:১(প্রণয়ন)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন।। এনএসআরসিসি-র জয় ফের একবার রুখে গেলো। ড্র ম্যাচ থেকে পয়েন্টের ভাগ বসালো বিলোনিয়ার ওরিয়েন্টাল ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধের খেলা আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হলেও দ্বিতীয়ার্ধে খেলোয়াররা গোলপোস্টে জাল নাড়তে সক্ষম হয়। তবে আধঘন্টা সময় ধরে লিড নিয়ে এগিয়ে থাকলেও শেষ সময়ের গোলে এনএসআরসিসি আজও জয় অধরা রেখে ঘরে ফিরতে হলো। আনন্দ ভবনের সঙ্গে এক-এক গোলে ম্যাচ ড্র করার মতো ওরিয়েন্টাল ক্লাবের সঙ্গেও ম্যাচ ড্র করেই পয়েন্টের ভাগ করে নিতে হয়েছে। ‌ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন লীগ ফুটবলের এ-গ্রুপের সপ্তম ম্যাচে আজ এনএসআরসিসি বনাম ওরিয়েন্টাল ক্লাবের খেলাটি এক-এক গোলে ড্র-তে নিষ্পত্তি হয়েছে।গোলশূন্য প্রথমার্ধের পর ৪৯ মিনিটের মাথায় এনএসআরসিসি-র রাজর্ষী চাকমা একটি গোল করে দলকে এগিয়ে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে ওরিয়েন্টালের ছেলেরা গোলটি শোধ করার লক্ষ্যে অলআউট খেলতে শুরু করে। পক্ষান্তরে এনএসআরসিসিও চেষ্টা চালায় গোল ব্যবধান বাড়ানোর জন্য। আখেরে খেলায় অসদাচরনের মাত্রা ক্রমশ বাড়তে থাকলে দুই অর্থে দুই দলের তিনজন করে মোট ছয় জনকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। খেলার ৭৯ মিনিটের মাথায় ওরিয়েন্টাল ক্লাবের প্রণয়ন দত্ত গোলটি শোধ করে খেলার সমতা ফিরিয়ে আনে। পরবর্তী সময়ে আর কেউ গোলের সুযোগ পায়নি বলে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হয়। খেলা পরিচালনায় ছিলেন আদিত্য দেববর্মা, অসীম বৈদ্য, বিশ্বজিৎ পাল ও হরি শর্মা। দিনের খেলা বিকেল চারটায় জম্পুইজলা ফুটবল ক্লাব বনাম ইকফাই ফুটবল ক্লাব, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top