News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে আহত যুবক
Image

পাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে আহত যুবক

আগরতলা, ২৩ জুন (হি.স.) : পাচারকারী সন্দেহে বিএসএফর গুলিতে গুরুতর আহত হয়েছেন মাসুক মিয়া (২৫)। বক্সনগর এলাকায় ওই যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বক্সনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। পর্রবতী সময়ে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেছেন।

এ বিষয়ে ওই যুবকের পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, বৃহস্পতিবারে বক্সনগর এলাকায় পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মাসুক মিয়া। গভীর রাতে প্রাকৃতিক কাজ করতে ঘরের বাইরে গিয়েছিলেন তিনি। তখন ওই এলাকায় পাচার কাজে জড়িতদের ছুটতে দেখে এগিয়ে যান তিনি। তখনই হয়ত পাচারকারী সন্দেহে বিএসএফ তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বক্সনগর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন। পরবর্তী সময়ে সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

তিনি আরও জানিয়েছেন, মাসুককে পাচারকারি ভেবে গুলি ছুঁড়েছে বিএসএফ। সেই গুলি তাঁর পিঠে লেগেছে। বর্তমানে তিনি জি বি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top