News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডের পিথোরাগড়ে গভীর খাদে পড়ল গাড়ি; মৃত্যু ৯ জনের, দু’জন গুরুতর আহত
Image

উত্তরাখণ্ডের পিথোরাগড়ে গভীর খাদে পড়ল গাড়ি; মৃত্যু ৯ জনের, দু’জন গুরুতর আহত

পিথোরাগড়, ২২ জুন (হি.স.): উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের এবং দু’জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে পিথোরাগড় জেলার মুন্সিয়ারি ব্লকে। আইজি কুমাওন নীলেশ ভারনে জানিয়েছেন, আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার একটি যাত্রীবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটিতে কতজন ছিলেন সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি, তবে ৯ জনের মৃত্যু হয়েছে ও দু’জন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি ভেঙে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানান, বাঘেশ্বরের শামা থেকে পিথোরাগড়ের নাচনির দিকে আসা একটি গাড়ির দুর্ঘটনার বিষয়ে জেনে ব্যথিত। ঈশ্বরের কাছে নিহতদের আত্মার শান্তি কামনা করছি।”

এদিকে, বৃহস্পতিবার সকালেই উত্তর প্রদেশের এটাহ-তে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top