ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।।শুরু হলো ম্যাট্রিক্স চেস আকাদেমির বিশেষ প্রশিক্ষণ শিবির। কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমি-র অফিসবাড়িতে। ভারতীয় যুব দলের কোচ তথা ত্রিপুরার সর্বকালের সেরা দাবাড়ু ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত প্রশিক্ষণ দিচ্ছেন আকাদেমির পাশাপাশি রাজ্যের ৩৬ জন দাবাড়ুকে। ৪ বিভাগে। আগরতলার পাশাপাশি মেলাঘর এবং বিলোনিয়া থেকে দাবাড়ুরা অংশ নেয় শিবিরে। দাবার বিভিন্ন নিয়ম কানুন শেখানোর পাশাপাশি বিভিন্ন পজিশন নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাশও করান দিল্লি থেকে আসা প্রসেনজিৎ। প্রথম দিনই বেশ কয়েকজন দাবাড়ু নজর কেড়ে নেয় কোচের। এরমধ্যে উল্লেখযোগ্য হলো কনিষ্ক চৌধুরি, দীপ্তাংশু দেব, রাজদীপ কর, অন্তরীপ আচারিয়া, শুভায়ন দাস, শ্রেয়ভী কর, অবান্তিকা চক্রবর্তী, দিবাঙ্গী শীল, শ্রীঞ্জয় সাহা এবং মেলাঘরের সিদ্ধার্থ মজুমদার। আগামী দুদিন চলবে ওই শিবির। শিবির শেষে প্রসেনজিৎ জানান, “বেশ কয়েকজন প্রতিভাবান দাবাড়ু রয়েছে শিবিরে। তঁাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হবে আগামীদিনে আরও ভালো খেলবে”।

জাতীয় কোচ প্রসেনজিতের তত্ত্বাবধানে মেট্রিক্সে ৩ দিনব্যাপী দাবা প্রশিক্ষণ শুরু
Tags:
Releated Posts
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…


















