News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় কালোবাজারি কোনোভাবে বরদাস্ত করা হবে না, হুশিয়ারি খাদ্যমন্ত্রীর
Image

ত্রিপুরায় কালোবাজারি কোনোভাবে বরদাস্ত করা হবে না, হুশিয়ারি খাদ্যমন্ত্রীর

আগরতলা, ২১ জুন (হি.স.) : ত্রিপুরায় কালোবাজারি কোনোভাবে বরদাস্ত করা হবে না। আজ সচিবালয়ের এক বৈঠকে কালোবাজারিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে এমনটাই বললেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে তিনি যোগ করেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির সঙ্গে যাঁরাই যুক্ত থাকবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ত্রিপুরা সরকার। মূলত, বর্ষা মরশুমে জাতীয় সড়কে বেহাল অবস্থায় পরিণত হওয়ার সম্ভাবনা থেকে আগাম সতর্কতামুলক ব্যবস্থা হিসেবেই খাদ্য মন্ত্রী এদিনের বৈঠক করেছেন।  

এদিন তিনি বলেন, বর্ষাকালে ত্রিপুরায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো খাটতি না হয় তার জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। তার জন্য খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর সকল ধরণের আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। তাঁর কথায়, গত কয়দিন যাবৎ লক্ষ্য করা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় খাদ্যসামগ্রীর অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধি হচ্ছে। তাই এই বিষয় নিয়ে খাদ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যে কি পরিমাণ খাদ্যসামগ্রী মজুত রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

তাঁর দাবি, ত্রিপুরায় যথেষ্ট পরিমান খাদ্যসামগ্রী মজুত রয়েছে। রাজ্যে কোনো ধরণের কৃত্রিম সংকট তৈরি না করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। তাঁর হুশিয়ারি, ত্রিপুরা সরকার ও খাদ্য দপ্তর কোনোভাবে কালোবাজারি বরদাস্ত করবে না। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। অসাধু ব্যবসায়ীদের ধরতে প্রশাসনের সঙ্গে জনগণকেও সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

Releated Posts

মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট: মনীষার মৃত্যুর ঘটনায় বিস্ফোরক মন্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: বরাবরের মতোই মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বামফ্রন্ট। শান্তিনিকেতনের মহিলা কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jun 17, 2026

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top