News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে বুধবার আন্তর্জাতিক যোগদিবস, মূল অনুষ্ঠান ডিএসএ ইনডোর স্টেডিয়ামে
Image

করিমগঞ্জে বুধবার আন্তর্জাতিক যোগদিবস, মূল অনুষ্ঠান ডিএসএ ইনডোর স্টেডিয়ামে

করিমগঞ্জ (অসম), ২০ জুন (হি.স.) : আগামীকাল বুধবার করিমগঞ্জ পালন করবে আন্তর্জাতিক যোগদিবস। করিমগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় করিমগঞ্জের ডিএসএ ইনডোর স্টেডিয়ামে জেলার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে ডিএসএ ইনডোর স্টেডিয়ামে এই দিবসের সূচনা করা হবে। এতে জেলার বিভিন্ন যোগাসন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করবেন।

বুধবারের যোগ দিবসের অনুষ্ঠানে জেলার সরকারি আধিকারিক, কর্মচারী ও সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, যোগদিবস পালনের প্রাক্কালে ১৯ জুন থেকে করিমগঞ্জ শহরের সরস্বতী বিদ্যানিকেতনে চারটি পর্যায়ে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীদেরকে যোগ দিবসের মূল অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। জেলা স্তরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম স্থানাধিকারী প্রতিযোগীকে গুয়াহাটিতে যোগাসন প্রতিযোগিতায় জেলা থেকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হবে।

Releated Posts

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

উচ্চশিক্ষা সহায়তা প্রকল্পে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটির বেশি টাকা বিতরণ করেছে অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): উচ্চশিক্ষায় পড়ুয়াদের আর্থিক সহায়তা দিতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৭৬ কোটিরও বেশি টাকা বিনিয়োগ করেছে অসম…

ByByNews Desk Jun 25, 2026

বরাদ্দ অর্থের শতভাগ ব্যবহার নিশ্চিত করাই বাজেটের অন্যতম লক্ষ্য: অসমের অর্থমন্ত্রী

গুয়াহাটি, ২৫ জুন (আইএএনএস): অসম সরকারের আসন্ন বাজেটে বরাদ্দকৃত অর্থের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি আর্থিক শৃঙ্খলা বজায়…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top