News Flash

  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টের রায়ের পর বড় সিদ্ধান্ত কমিশনের, জেলাপ্রতি ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
Image

সুপ্রিম কোর্টের রায়ের পর বড় সিদ্ধান্ত কমিশনের, জেলাপ্রতি ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কলকাতা, ২০ জুন (হি. স.) পঞ্চায়েত ভোটে রাজ্যের প্রতিটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এক কোম্পানি করে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ের পর জরুরি বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই মতো কেন্দ্রের কাছে আরজি জানানো হবে বলে কমিশন সূত্রের খবর।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচন করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, “নির্বাচন করা মানেই হিংসা করার লাইসেন্স পেয়ে যাওয়া নয়।” বিচারপতিদের বেঞ্চ প্রশ্ন তোলে, “অন্য রাজ্য থেকে তো পুলিশ চাইছে রাজ্য। তাহলে কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি কোথায়?” দুপক্ষের সওয়াল জবাবের পর শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ নয়। বাংলায় পঞ্চায়েত ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই।

শীর্ষ আদালতের সেই রায়ের পরই কমিশন ঠিক করেছে, প্রতিটি জেলায় এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হবে কেন্দ্রকে। স্পর্শকাতর এলাকায় সেই বাহিনী ব্যবহার করা হবে। প্রয়োজনে রাজ্য পুলিশের পাশাপাশি রাজ্য সরকারের বিশেষ বাহিনীও ব্যবহার করা হবে ভোটের কাজে। অর্থাৎ, রাজ্যের ২২ জেলায় সব মিলিয়ে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সেই ২২ কোম্পানির মধ্যেই স্ট্রং রুম এবং স্পর্শকাতর এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রশ্ন উঠছে, রাজ্যে হাজার হাজার বুথ। বিভিন্ন এলাকায় হিংসার খবর। অথচ বাহিনীর সংখ্যা মাত্র ২২ কোম্পানি! ঠিক কীভাবে এত কম সংখ্যক বাহিনীতে ভোট করাতে চাইছে কমিশন? এ নিয়ে কমিশন সূত্র বলছে, পরবর্তীকালে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সব মিলিয়ে মোট মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৪৮৭১টি। এর মধ্যে বিজেপি মনোনয়ন প্রত্যাহার করেছে ১৫০৩টি। সিপিএম ১০০৬টি এবং কংগ্রেস ৩৮৩টি। তৃণমূল প্রার্থী প্রত্যাহার করেছে ১১০৭টি এবং মোট ৬৭০ জন নির্দল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top