News Flash

  • Home
  • দেশ
  • গ্রেফতার হওয়া ৮ মতুয়াকে জামিনের নির্দেশ হাইকোর্টের, খুশি শান্তনু শিবিরের মতুয়ারা
Image

গ্রেফতার হওয়া ৮ মতুয়াকে জামিনের নির্দেশ হাইকোর্টের, খুশি শান্তনু শিবিরের মতুয়ারা

বনগাঁ, ২০ জুন (হি. স.) : মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে আটজনকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে জামিন দিতে হবে। কলকাতা হাইকোর্টের রায়ের পর শান্তনু ঠাকুর বাড়ি ফিরতেই আনন্দে ফেটে পড়লেন মতুয়া ভক্তরা। তাঁদের বক্তব্য, এটা তাঁদের জয়ের আনন্দ।

কয়েকদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়িতে যাওয়া নিয়ে উত্তেজনা ছড়ায়। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শান্তনু ঠাকুর। তাঁর অভিযোগ ছিল, অভিষেক কাউকে না জানিয়েই মতুয়া মহা সঙ্ঘের মন্দিরের সামনে মিছিল করেন। এমনকী অভিষেকের দলের লোকজন ভক্তদের হুমকিও দেন বলে অভিযোগ। এই নিয়ে মন্দিরের তরফে অভিযোগ জানালেও সেটা নিয়ে কোনও পদক্ষেপ করেনি স্থানীয় প্রশাসন। এরপরই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেন শান্তনু। মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ দেয় যে আটজনকে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে জামিন দিতে হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবেন এডিজি র‌্যাঙ্কের অফিসার। যার জেরে স্বাভাবিকভাবেই খুশি শান্তনু শিবির।

অপরদিকে, মমতাবালা ঠাকুর জানিয়েছেন, সমস্ত সিসিটিভি ফুটেজ যাতে খুঁটিয়ে দেখা হয়। আর দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়।

প্রসঙ্গত, গত ১৮ জুন ঠাকুরনগরে যান অভিষেক। ঠাকুরবাড়ির মূল মন্দিরে তিনি ঢুকতে পারেননি। এই নিয়েই তৈরি হয় বাগবিতণ্ডা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে ঠাকুরবাড়ির মূল মন্দিরের ফটক বন্ধ করে দেওয়া হয়।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top