News Flash

  • Home
  • প্রধান খবর
  • বালেশ্বরের বাহানাগা বাজারের স্থানীয়দের সঙ্গে মতবিনিময় রেলমন্ত্রীর, অশ্বিনী জানালেন স্বাধীন তদন্ত চলছে
Image

বালেশ্বরের বাহানাগা বাজারের স্থানীয়দের সঙ্গে মতবিনিময় রেলমন্ত্রীর, অশ্বিনী জানালেন স্বাধীন তদন্ত চলছে

বালেশ্বর, ২০ জুন (হি.স.) : ওডিশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ভয়াবহতা এখনও মুছে যায়নি মানুষের মন থেকে। গত ২ জুন বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিনটি ট্রেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৯১ জনের। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছেই ঘটেছিল দুর্ঘটনাটি। মঙ্গলবার বাহানাগা বাজারে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “আমি বাহানাগা বাজারে এসে এখানে কি কি উন্নয়নমূলক কাজ করা যায় তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছি। ঘটনার সময় (ভয়াবহ ট্রিপল-ট্রেন দুর্ঘটনা) তাঁদের প্রচেষ্টার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই… এখানে গ্রাম ও হাসপাতালের উন্নয়ন কাজের জন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে… ঘটনার তদন্ত চলছে। একটি স্বাধীন তদন্ত চলছে।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top