News Flash

  • Home
  • প্রধান খবর
  • উদ্ধবকে বিঁধলেন অনুরাগ, কেন্দ্রীয় মন্ত্রী বললেন মহারাষ্ট্রের জনগণই তাঁকে উৎখাত করেছে
Image

উদ্ধবকে বিঁধলেন অনুরাগ, কেন্দ্রীয় মন্ত্রী বললেন মহারাষ্ট্রের জনগণই তাঁকে উৎখাত করেছে

মুম্বই, ২০ জুন (হি.স.): মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। মঙ্গলবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “উদ্ধব ঠাকরেকে তাঁর সমর্থকরা এবং মহারাষ্ট্রের জনগণ ক্ষমতা থেকে উৎখাত করেছে।”

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “গোটা বিশ্ব ভালো করেই জানে, ভারত ১৬০টি দেশে বিনামূল্যে টিকা এবং ওষুধ সরবরাহ করেছে এবং দেশের মানুষকে বিনামূল্যে দিয়েছে। কোভিডের ভয়ে তিনি (উদ্ধব ঠাকরে) ঘর থেকে বের না হয়ে রাজ্যবাসীকে ভুলে গিয়েছিলেন।”

মহারাষ্ট্রের পালঘরে সাধুদের ওপর হামলার ঘটনাতেও উদ্ধবকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেছেন, “তাঁর সরকারের আমলে পালঘরে ‘সাধুদের’ আক্রমণ ও হত্যা করা হয়েছিল, তাই তাঁর লজ্জা পাওয়া উচিত।”

Releated Posts

‘মন কি বাত’-এ মেঘালয়ের জীবন্ত শিকড়ের সেতুর প্রশংসা প্রধানমন্ত্রীর, ইউনেস্কো স্বীকৃতির প্রচেষ্টার কথা উল্লেখ

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): মেঘালয়ের বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতু-কে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের এক অনন্য নিদর্শন বলে উল্লেখ…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ এআই উদ্ভাবনের সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ের বার্তা, নালন্দা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে উদ্ভাবনের পাশাপাশি ভারতের প্রাচীন ঐতিহ্য ও…

ByByNews Desk Jun 28, 2026

‘মন কি বাত’-এ সামাজিক সুরক্ষা প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী, বিমা প্রকল্পে কোটি কোটি পরিবার পাচ্ছে আর্থিক সুরক্ষা

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি পরিবারকে আর্থিক নিরাপত্তার ‘সুরক্ষাকবচ’ দেওয়া…

ByByNews Desk Jun 28, 2026

সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভিক্টোরিয়া, ২৮ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অব দ্য ব্লু…

ByByNews Desk Jun 28, 2026
Scroll to Top