News Flash

Image

লাভ জিহাদের শিকার কৈলাসহরের হিন্দু যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ ধর্ম পরিচয় গোপন করে গরিব পরিবারের হিন্দু যুবতীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে মুসলিম ধর্মাবলম্বী এক টিএসআর জওয়ান প্রতারণা করার ঘটনাকে কেন্দ্র করে কৈলা শহরে রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷  আবারো লাভ জিহাদের শিকার কৈলাশহরের এক হিন্দু যুবতী৷  অভিযুক্ত ব্যক্তির নাম রশিদ মিয়া৷ টিএসআর  অষ্টম ব্যাটেলিয়ানের জওয়ান৷ তার নাম এবং ধর্ম গোপন করে রোহিত চৌধুরী নামে পরিচয় দিয়ে গ্রামের সহজ সরল মেয়েকে ভালোবাসার খপ্পরে ফেলেছে৷ ঐ  টিএসআর জোয়ান বিবাহিত৷ বর্তমানে কৈলাশহর থানায় কর্মরত৷জানা যায় বিগত এক বছর আগে রেলের মধ্যে পরিচয় হয়৷ এরপর টেলিফোনে কথাবার্তা হয় এবং সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে৷  গ্রামের ওই মেয়েটির বাড়িতে গিয়ে উঠে রশিদ৷  প্রায়ই মেয়েটির বাড়িতে যাওয়া আসা করত৷ এর মধ্যে অনেকদিন রাত্রি যাপনও করেছে৷ গরিব পরিবারের মেয়ের জন্য টাকা পয়সাও খরচ করত৷ যখন মেয়ের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় তখনই বিপত্তি ঘটে৷ ওই গুণধর টিএসআর এর বর্তমান স্ত্রী ফেসবুকে জয়েন্ট ফটো আপলোড করে৷ তখন ওই যুবতি জানতে পারে যে সে মুসলিম ও বিবাহিত৷ বর্তমানে ওই মেয়েটি কৈলাশহর থানায় লিখিত অভিযোগ করেছে এবং টিএসআর এর অষ্টম ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টারেও লিখিত অভিযোগ করেছে৷ প্রতারকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top