News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আঠারমুড়ার ৩৫ মাইল এলাকায় তিনদিন ধরে বিদ্যুৎ নেই, জনমনে ক্ষোভ
Image

আঠারমুড়ার ৩৫ মাইল এলাকায় তিনদিন ধরে বিদ্যুৎ নেই, জনমনে ক্ষোভ

নজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের অধীন আঠারোমুড়া ৩৫ মাইল গোবিন্দ পাড়ায় বিগত তিন দিন যাবত বিদ্যুৎ নেই৷ জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন ওইসব এলাকার জনগণ৷  বর্ষা আসতেই বিদ্যুৎ যন্ত্রনায় ভূগছেন গ্রাম পাহাড়ের জনজাতি অংশের মানুষজনরা৷ বিদ্যুৎ  বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা এলাকায়৷ দপ্তরের মন্ত্রী প্রতিনিয়ত রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা সচ্চল রাখার কথা বলে আসছেন৷ কিন্তু   দ্বায়িত্বপ্রাপ্ত কর্মীদের গাফিলতির কারনে সাধারণ মানুষ  ভোগান্তির  শিকার হচ্ছেন৷ পাশাপাশি বিদ্যুৎ দপ্তরকেও বদনাম করছে বলে অভিযোগ বিভিন্ন মহলের৷ তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের অধীন আঠারোমুড়া ৩৫ মাইল গোবিন্দ পাড়ায় বিগত তিন দিন যাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসীরা৷ দপ্তরের তরফ থেকে সারাইয়ের কোন উদ্যোগ না থাকার কারনে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা৷  বিদ্যুৎ না থাকার কারনে স্থানীয় বাসিন্দাদের ভরসা এখন কুপি বাতি৷ সন্ধ্যা ঘনিয়ে আসতেই আলোর একমাত্র মাধ্যম বলতে কেবল মাত্র কেরোসিন এর কুপি বাতি৷ অভিযোগ, একদিকে যেমন আলোর অভাবে গৃহস্থালির কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে পাশাপাশি    লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top