News Flash

Image

রঙিয়া ও ধেমাজিতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণের গাঁজা, গ্রেফতার গৃহবধূ সহ চার


গুয়াহাটি, ১৯ জুন (হি.স.) : রঙিয়া এবং ধেমাজিতে পুলিশের পৃথক অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের গাঁজা। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক গৃহবধূ সহ চার মাদক কারবারিকে।

এখানে রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে গতকাল রবিবার মধ্যরাতে কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত রঙিয়ার ১ নম্বর ওয়ার্ডের শরিয়তপুরে মাদক-বিরোধী অভিযান চালিয়েছিল পুলিশ। ওই অভিযানে এক গৃহস্থের বাড়ি থেকে ১.৭৯০ কিলোগ্ৰাম গাঁজা সহ আটক করা হয় তিন মাদক পাচারকারীকে।

পুলিশের সূত্রটি জানিয়েছে, শরিয়তপুরের বাসিন্দা সিরাজ আলি এবং তার স্ত্রী মায়েশা বেগমকে গাঁজা সহ আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পরে উদিয়ানার বাসিন্দা জনৈক মজনুর আলিকে আটক করে পুলিশ।

এদিকে ধেমাজি জেলার গোগামুখে অনুরূপ এক অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্ৰাম গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোগামুখ থানার ওসি দেবানন্দ দাসের নেতৃত্বে টিঙিরি গ্রামের দিকে যাওয়ার সময় এএস ০৭ আর ৯১০২ নম্বরের একটি গ্ল্যামার বাইক সহ ফিরোজ পেগু নামের ব্যক্তিকে গাঁজা সহ আটক করা হয়। ধৃত ফিরোজের বাড়ি জিয়াধল চারিআলিতে।

জানা গেছে, এদের সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top