News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভিয়েতনাম সমকক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রাজনাথের, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে উভয়ের মতবিনিময়
Image

ভিয়েতনাম সমকক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রাজনাথের, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে উভয়ের মতবিনিময়

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার তাঁর ভিয়েতনামের প্রতিপক্ষ জেনারেল ফান ভ্যান গিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। প্রতিরক্ষা রাজনাথ সিং ও তাঁর ভিয়েতনামের সমকক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে মতবিনিময় হয়েছে। ভারত ও ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যেই আলোচনা হয়েছে উভয়ের মধ্যে।

সোমবার সকালে নতুন দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে সাহসী বীর জওয়নাদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা জানান ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ফান ভ্যান গিয়াং। তাঁকে গার্ড অফ অনারে অভিবাদনও জানানো হয়। এরপর দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন রাজনাথ সিং ও তাঁর ভিয়েতনাম প্রতিপক্ষ। রাজনাথ সিং এদিন বলেছেন, “২০২২ সালের জুনে আমার সর্বশেষ ভিয়েতনাম সফরের সময়, আমরা ২০৩০-এর লক্ষ্যে ভারত ও ভিয়েতনাম প্রতিরক্ষা অংশীদারিত্বের বিষয়ে পারস্পরিক লজিস্টিক সাপোর্ট চুক্তি এবং যৌথ দৃষ্টি বিবৃতিতে স্বাক্ষর করেছি। এই যৌথ বিবৃতিটি এখন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার একটি গাইডিং নথি।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top