News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওদলাবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে রুংডুং নদীর খাতে উলটে পড়ল সেনাবাহিনীর গাড়ি
Image

ওদলাবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে রুংডুং নদীর খাতে উলটে পড়ল সেনাবাহিনীর গাড়ি

ওদলাবাড়ি, ১৯ জুন (হি. স.) : জলপাইগুড়ির রুংডুং নদীর খাতে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ল সেনাবাহিনীর একটি গাড়ি। সোমবার সকাল দশটা নাগাদ মংপং পুলিশ ফাঁড়ির অদূরে এলেনবাড়ি চা বাগান পেরিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। সেনার গাড়িটিতে চালক সহ আরও দুজন জওয়ান ছিলেন বলে জানা গিয়েছে।

এদিন মংপং পুলিশ ফাঁড়ির ওসি মঙ্গল সিং লো জানিয়েছেন, রুংডুং সেতুর কাছে সম্ভবত একটা বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে উল্টে পড়ে। গাড়িটি বিন্নাগুড়ি সেনা ক্যান্টনমেন্ট থেকে সেবক সেনা ছাউনির দিকে যাচ্ছিল। গাড়ির চালক সহ বাকি দুজন সেনা জওয়ানের সামান্য আঘাত লেগেছে বলে মঙ্গল সিং লো জানিয়েছেন। আহতদের মংপং সেনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে বিন্নাগুড়ি সেনা ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে নদীখাত থেকে তোলার কাজ শুরু করেছে।

Releated Posts

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top