News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়, সুপ্রিম কোর্টে বলল রাজ্য নির্বাচন কমিশন; মঙ্গলে শুনানি
Image

কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়, সুপ্রিম কোর্টে বলল রাজ্য নির্বাচন কমিশন; মঙ্গলে শুনানি

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): ভোটের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ তাদের নয়। সোমবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে গোটা রাজ্যজুড়ে হিংসাত্মক ঘটনা বেড়েই চলেছে, এরই প্রেক্ষিতে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গত বৃহস্পতিবার ওই রায় ঘোষণার পর কলকাতা হাইকোর্ট বলেছিল, ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী আনানোর ব্যবস্থা পাকা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বাহিনী চেয়ে আবেদন করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সোমবার সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য নির্বাচন কমিশন। শীর্ষ আদালতকে কমিশন বলে, ‘‘কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়। পঞ্চায়েত ভোটে নিরাপত্তার বিষয়টি দেখে রাজ্য।’’ পরে রাজ্যের তরফেও এই একই বিষয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এম এম সুন্দরেশের ডিভিশন বেঞ্চ মামলাটি ওঠে। মঙ্গলবারই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top