News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডের চম্পাবতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত বেশ কয়েকজন যাত্রী
Image

উত্তরাখণ্ডের চম্পাবতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত বেশ কয়েকজন যাত্রী

দেহরাদূন, ১৯ জুন (হি.স.): উত্তরাখণ্ডের চম্পাবত জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী একটি বাস। এই দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। দূঘটনাগ্রস্ত বাসে ৫০-৬০ জন যাত্রী ছিলেন। জেলা দুর্যোগ কন্ট্রোল রুমের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতে ধৌন থেকে চম্পাবতের দিকে যাওয়ার সময় একটি বাস রিঠা সাহেবের ১ কিলোমিটার আগে উল্টে যায়।

ওই বাসে ৫০-৬০ জন যাত্রী ছিলেন, দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ জানিয়েছে, বাস চালকের গাফিলতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top