ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।। দুই দিনের ন্যাশনাল সেমিনার শুরু হচ্ছে আগামীকাল থেকে। আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে মাসাধিককাল ব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামীকাল থেকে দুদিন ব্যাপী ন্যাশনাল সেমিনার শুরু হচ্ছে। আগামীকাল বিকেল তিনটায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এমবিবি অডিটোরিয়ামে “যোগা হেল্থ এন্ড হ্যাপিনেস” বিষয়ক ন্যাশনাল সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেন। সম্মানিত অতিথি হিসেবে আর্টস এন্ড কমার্স ডিপার্টমেন্টের ডিন প্রফেসর শ্যামল দাস, ফ্যাকাল্টি অফ সায়েন্স-এর ডিন প্রফেসর বাদল কুমার দত্ত , রেজিস্ট্রার ড. দীপক শর্মা প্রমুখ উপস্থিত থাকবেন। অর্গানাইজিং সেক্রেটারি ড. সঞ্জীব কুমার ভৌমিক সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যোগা বিষয়ক দুই দিনের ন্যাশনাল সেমিনার শুরু আজ
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















