News Flash

  • Home
  • দিনের খবর
  • আরামবাগে সিপিএম প্রার্থীকে পদ প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
Image

আরামবাগে সিপিএম প্রার্থীকে পদ প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

আরামবাগ, ১৮ জুন (হি. স.) : আরামবাগের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা শক্তিমোহন মালিকের গ্রামে চলল ব্যাপক অত্যাচার। সিপিএম প্রার্থীকে প্রার্থী পদ প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। চুলির মুঠি ধরে করা হয়েছে ব্যাপক মারধর। মনোনয়ন প্রত্যাহার না করা হলে একঘরে করে রাখা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।

আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের চন্ডীবাটি গ্রামে ঘটেছে এ ঘটনা। এই এলাকা থেকে পঞ্চায়েত ভোটে লড়ছিলেন সিপিএম মহিলা প্রার্থী নাসিমা বেগম। তাঁকেই চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় শাসকদল। এমনকী মনোনয়ন প্রত্যাহার না করলে গ্রামের সমস্ত কিছু থেকে তাঁকে বঞ্চিত করে রাখারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি নাসিমা বেগমের দেওরের হাত মেরে ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এছাড়াও মনোনয়ন প্রত্যাহার না করলে গ্যাস সিলিন্ডার খুলে পুড়িয়ে মেরে ফেলা হবে বলেও শাসানো হয়েছে। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি। এদিকে ঘটনার কথা জানতে পেরে রবিবার তাদের প্রার্থীর বাড়িতে হাজির হন প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, সিপিএম নেতা সুশান্ত মণ্ডল-সহ একাধিক নেতা-কর্মীরা। দ্বারস্থ হচ্ছেন থানার।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top