ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে কুশার ঘাট তরুণ সংঘ। হারিয়েছে মুহুরী পুর জনকল্যাণ সমিতিকে। যদিও আজ শনিবারের ম্যাচে মুহুরিপুর জনকল্যাণ সমিতির জন্য এই পরাজয় তেমন কোন সমস্যা হয়নি। কেননা মুহুরিপুর জনকল্যাণ সমিতি ইতিমধ্যে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট পেয়ে মুল পর্বে খেলার ছাড়পত্র অর্জন করে নিয়েছে। তবে কুশার ঘাট তরুণ সংঘের পক্ষে শেষ ম্যাচে সান্তনার জয় পেয়ে তারা খুব আনন্দিত। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ড এ ম্যাচ শুরুতে টস দিতে কুশারঘাট তরুণ সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ম্যাচ দেরিতে শুরু হওয়ায় ওভার সংখ্যা কমিয়ে ২৩ করা হয়। সীমিত ২৩ ওভারে কুশারঘাট তরুণ সংঘ নয় উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ১৪১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। মুহুরিপুর জনকল্যাণ সমিতির প্রশান্ত দেবনাথ সর্বোচ্চ ৪৩ রান করে। তবে কুশার ঘাটের অঙ্কিত পাল ২৯ রানে ৫ উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।

শান্তির বাজারে চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটে সান্তনার জয় কুশারঘাট তরুণ সংঘের
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















