News Flash

  • Home
  • বিনোদন
  • হনুমানের মুখে রদ্দিমার্কা সংলাপ! ‘আদিপুরুষ’ নির্মাতাদের তোপ শিবসেনার
Image

হনুমানের মুখে রদ্দিমার্কা সংলাপ! ‘আদিপুরুষ’ নির্মাতাদের তোপ শিবসেনার

‘আদিপুরুষ’-এ হনুমানের মুখে রদ্দি মার্কা সংলাপ ! আদিপুরুষের নির্মাতাদের বিশেষ করে ছবির পরিচালক ওম রাউত ও ছবির সংলাপের লেখক মনোজ মুন্তাসিরকে হনুমানের মুখে সস্তার সংলাপ বসানোর জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে শিবসেনার পক্ষ থেকে ।

শুক্রবারই মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’। একের পর এক বিতর্কের মুখে পড়ছে প্রভাস, সইফ ও কৃতী স্যাননের আদিপুরুষ। নতুন কায়দায় রামায়ণের গল্প বলতে গিয়ে, প্রশংসা তো কম, বরং প্রবল সমালোচনার মুখে পড়েছে পরিচালক ওম রাউতের এই ছবি। আর এবার শিবসেনার পক্ষ থেকে এই ছবি তৈরির জন্য গোটা দেশের কাছে ক্ষমা চাইতে বলা হল আদিপুরুষের নির্মাতাদের । বিশেষ করে ছবির পরিচালক ওম রাউত ও ছবির সংলাপের লেখক মনোজ মুন্তাসিরকে হনুমানের মুখে সস্তার সংলাপ বসানোর জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে। শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী টুইট করে লেখেন, ”আদিপুরুষ ছবিতে যে ধরনের সংলাপ ব্যবহার করা হয়েছে, তা একেবারে ফুটপাতের ভাষা। বিশেষ করে হনুমানের সংলাপ একেবারেই রদ্দিমার্কা। এভাবে রামায়ণকে অপমান করা যায় না। গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া হোক।”

লঙ্কাকাণ্ডের সময় হনুমানের মুখে শোনা যায়, ‘কাপড়া তেরে বাপ কা, তেল ভি তেরে বাপ কা, আগ ভি তেরে বাপ কী, অউর জ্বলেগি ভি তেরে বাপ কি!’ শুধু এই সংলাপ নয়, আদিপুরুষের বিরুদ্ধে অভিযোগ, আরও অনেক সংলাপ রয়েছে যা কিনা খুবই সস্তার।

অন্যদিকে, “‘আদিপুরুষ’-এ রাম, রামায়ণ-এর অপমান”- অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হিন্দু সেনা। মামলা দায়ের করেছেন হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা। সংশ্লিষ্ট জনস্বার্থ মামলায় অভিযোগ, “‘আদিপুরুষ’ হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে। ভগবান রাম এবং আমাদের সংস্কৃতি হিন্দু সম্প্রদায়কে অপমান করা হয়েছে এই ছবিতে।”

Releated Posts

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top