News Flash

  • Home
  • দিনের খবর
  • জাতীয় জল পুরস্কার প্রদান করলেন উপ-রাষ্ট্রপতি ধনখড়, সেরা রাজ্যের বিভাগে শীর্ষে মধ্যপ্রদেশ
Image

জাতীয় জল পুরস্কার প্রদান করলেন উপ-রাষ্ট্রপতি ধনখড়, সেরা রাজ্যের বিভাগে শীর্ষে মধ্যপ্রদেশ

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় শনিবার চতুর্থ জাতীয় জল পুরস্কার প্রদান করেছেন। সেরা রাজ্যের বিভাগে শীর্ষ স্থান দখল করেছে মধ্যপ্রদেশ। জলশক্তি মন্ত্রক ২০২২ সালের জাতীয় জল পুরস্কারের জন্য যৌথ বিজয়ী-সহ ১১টি বিভাগে মোট ৪১ জন বিজয়ীর নাম ঘোষণা করেছিল।

সেরা রাজ্য বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে মধ্যপ্রদেশ। সেরা জেলা বিভাগে ওড়িশার গঞ্জাম জেলাকে পুরস্কার দেওয়া হয়। তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোথাগুডেম জেলার জগন্নাধাপুরম গ্রাম পঞ্চায়েতকে সেরা গ্রাম পঞ্চায়েতের পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক পুরস্কার বিজয়ীকে একটি সম্মাননা পত্র ও ট্রফির পাশাপাশি নগদ পুরস্কার প্রদান করা হয়।

জল-সমৃদ্ধ ভারতের সরকারের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য চলমান দেশব্যাপী অভিযানের অংশ হিসাবে, এই পুরস্কার প্রদান ভাল কাজ এবং প্রচেষ্টাকে উৎসাহিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপ-রাষ্ট্রপতি ধনখড় জল সংরক্ষণের ওপর জোর দেন। তিনি জনগণকে নিজেদের প্রয়োজনীয়তা অনুযায়ী প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে বলেছেন। তিনি আরও বলেছেন, ভারতীয় সংস্কৃতি মানুষকে প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহার সম্পর্কেও শিক্ষা দেয়।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top