News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের মোরেনায় ডাম্পার ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ১০ জন
Image

মধ্যপ্রদেশের মোরেনায় ডাম্পার ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত কমপক্ষে ১০ জন

মোরেনা, ১৭ জুন (হি.স.): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় যাত্রীবোঝাই বাস ও ডাম্পারের সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। মোরেনা জেলার দেবপুরী এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সুপার (মোরেনা) শৈলেন্দ্র সিং চৌহান বলেছেন, গোয়ালিয়র থেকে দিল্লি যাওয়ার পথে একটি ডাম্পার এবং একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে ও ৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। গোয়ালিয়র থেকে দিল্লিগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে। দেবপুরী বাবা মন্দিরের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটেছে। বাসের যাত্রীরা মজুরির জন্য টিকমগড় ছতরপুর থেকে দিল্লি যাচ্ছিলেন। মোরেনার পুলিশ সুপার বলেন, আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, পাশাপাশি আহত ও মৃতদের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু আর্থিক সহায়তা দেওয়া হবে শীঘ্রই তা দেওয়া হবে। আহতরা জানান, চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বাস চালকেরও মৃত্যু হলেও পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026

বায়ুসেনা আধিকারিকের বাড়িতে গুলি, সোশ্যাল মিডিয়ায় পুলিশকে হুমকি; মুম্বইয়ে গ্রেফতার দুই অভিযুক্ত

মুম্বই, ১৩ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের সতনা জেলায় এক ভারতীয় বায়ুসেনা আধিকারিকের বাড়িতে গুলি চালানো এবং পরে সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 13, 2026

পীযূষ গয়ালকে জন্মদিনের শুভেচ্ছা মোদি, শাহ-সহ বিজেপি নেতাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top