News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ইম্ফলে আর কে রঞ্জনের বাড়িতে পেট্রোল বোমা হামলা, উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর
Image

ইম্ফলে আর কে রঞ্জনের বাড়িতে পেট্রোল বোমা হামলা, উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর

ইম্ফল, ১৬ জুন (হি.স.): শান্তি ফিরছেই না মণিপুরে, এবার মণিপুরের রাজধানী ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাড়িয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করল এক দল দুষ্কৃতী। বৃহস্পতিবার গভীর রাতে ইম্ফলের কংবায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী আর কে রঞ্জন সিংয়ের বাসভবনে একদল দুষ্কৃতী পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দিয়েছে।

কর্মসূত্রে এই মুহূর্তে কেরলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিং। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “আমি বর্তমানে অফিসিয়াল কাজে কেরলে আছি। সৌভাগ্যক্রমে, আমার ইম্ফলের বাড়িতে গতকাল রাতের ঘটনায় কেউ আহত হননি। দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিয়ে এসে আমার বাড়ির নিচতলা ও প্রথম তলার ক্ষতিসাধন করেছে।” কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, “আমার নিজের রাজ্যে যা ঘটছে তা দেখে খুবই খারাপ লাগছে। আমি এখনও শান্তির জন্য আবেদন চালিয়ে যাব। যারা এই ধরনের হিংসায় লিপ্ত তাঁরা একেবারেই অমানবিক।”

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top